বাংলাদেশ ল’য়ার্স এসোসিয়েশন অফ মিশিগান, ইউএসএ এর উদ্যোগে উইয়র্কে বসবাসরত সিলেটের ‘ল’ কলেজের সাবেক অধ্যাপক ও সিলেট বারের এডভোকেট সৈয়দ নজরুল ইসলাম সাহেবের মিশিগান আগমন উপলক্ষে তার সম্মানে গত ৩ জুলাই ২০২৬ শুক্রবার বিকাল ৬ টায় ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে এক সৌজন্যমূলক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রশিদ (লালমিয়া) এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট শফিউল আজম মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতীতের স্মৃতি রোমন্থন করে বক্তব্য রাখেন, এডভোকেট আব্দুর রহিম, এডভোকেট মোহাম্মদ লালা, এডভোকেট মহব্বত খান, অ্যাডভোকেট কায়সার হাসান সিমন, এডভোকেট মহসিন চৌধুরী, অ্যাডভোকেট নাসিরুজ্জামান নাজিম, অ্যাডভোকেট কয়ছর আহমদ চৌধুরী, এডভোকেট দীপক চৌধুরী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

সবার শুরুতেই ফুল দিয়ে অতিথিকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল বলেন সংগঠনের আন্তরিক সৌজন্যতা ও ভালোবাসায় আমি আনন্দিত ও সম্মানিত। সংগঠনের দীর্ঘায়ু ও সকলের সুস্থতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে আব্দুর রশিদ বলেন, সংগঠন সৃষ্টির বদৌলতেই আজ আমরা অতিথিকে নিয়ে একত্রিত হতে পেরেছি। উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পরিশেষে চা আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}