বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে স্থানীয় দারুল আমান ট্রাস্টে সোমবার সন্ধ্যায় জেলা শূরা অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহীম সরকার। অধিবেশনে জেলার শূরা কর্মপরিষদের পুরুষ ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর আব্দুল করিম এমপির সভাপতিত্বে জেলা মজলিসে শূরা অধিবেশনে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যাপক মাজেদুর রহমান এমপি, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম এমপি, জামায়াতে ইসলামীর জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান প্রমুখ।

বক্তারা জেলা শূরা অধিবেশনে গাইবান্ধার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সাঘাটায় শিবির নেতা সাইফুল বারী হত্যাকান্ডের ব্যাপারে গভীর শোক প্রকাশ করে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও খুনীদের দ্রæত বিচারের দাবী জানান। সেইসাথে মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানান এবং সম্প্রতি পলাশবাড়ী উপজেলায় যে ঘটনা ঘটেছে সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের ন্যায়সংগত ও নিরপেক্ষ ভুমিকা প্রত্যাশা করেন।

সেইসাথে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ১১ জুলাই শনিবার দুপুর আড়াইটায় ১১ দলীয় জোটের রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানান।

 

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}