চরভদ্রাসনে তথ্যর অপপ্রচারের প্রতিরোধে জনসচেতনতায় -সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচারের বিস্তার রোধে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানাগেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচারের বিস্তার রোধে০৮ জুলাই বিকেল ৩টায় চরভদ্রাসন উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা
নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে পড়লে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং সামাজিক সম্প্রীতি ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। তাই দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, তথ্য যাচাই করে প্রচার এবং অপপ্রচার প্রতিরোধে সরকারি দপ্তর, গণমাধ্যম ও জনসচেতনতায় সমন্বিতভাবে কাজ করার গুরুত্বারোপ আলোকপাত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, ১নং চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির, ৩নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আজাদ খান,উপজেলা সমবায় অফিসার ইয়াকুব আলী, দৈনিক কাল বেলার চরভদ্রাসন প্রতিনিধি বাংলাদেশ প্রেসক্লাব ওচরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম মোল্লা। এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

 

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির এবং সঠিক ও নির্ভুল তথ্য প্রচারে সবাইকে জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}