জাতীয় নাগরিক পাটির (এনসিপি) নড়াইল জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা শুক্রবার (১০জুলাই) বিকাল ৪টায় নড়াইল জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভার প্রবেশদ্বারে সকলকে রজনীগন্ধা ও গোলাপের স্টিক হাতে তুলে দিয়ে বরণ করে নেয় জেলা এনসিপি’র আংশিক কমিটির নেতৃবৃন্দ।উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। সভায় জেলার তিনটি উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সংগঠনের কার্যক্রমকে গতিশীল এবং কেন্দ্রীয় কর্মসুচির জুলাইযাত্রা উপলক্ষে আগামী ২৫ জুলাই নড়াইলে জুলাইযাত্রা সফল করার জন্য বিভিন্ন মতামত ও প্রস্তাবনা উপস্থাপন ও নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা এনসিপির আহ্বায়ক কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলাম। সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি’র পরিচালনায় বক্তব্য রাখেন জেলা এনসিপি’র আহ্বায়ক মুন্সী জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এসএম সাইফুজ্জামান, নাজমুল হাসান, যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক, এসএম এখলাসুর রহমান, সিনিয়র যুগ্ন সদস্য সচিব শাহজাহান সাজু, যুগ্ন সদস্য সচিব রফিকুল ইসলাম পিকুল,  সাংগঠনিক সম্পাদক দেব কুমার ঘোষ,সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াজুর রহমান বাবু, প্রচার সম্পাদক আশিক মোল্যা ও শাহান সরদার, প্রমুখ। উজ্জ্বল রায়, নড়াইল থেকে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}