রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের দুই দিনব্যাপী বার্ষিক আনন্দভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন প্রেসক্লাবের সদস্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

দুই দিনব্যাপী আনন্দভ্রমণ উপলক্ষে সাংবাদিকরা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান, চায়ের বাগান, মনিপুরী-খাসিয়া পল্লী, উন্মুক্ত বন্যপ্রাণী, বধ্যভূমি ৭১ ও স্বাগতম চায়ের কন্যা সহ গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে শ্রীমঙ্গল শিল্পকলা একাডেমির শিল্পীদের ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সমন্বয় কালিঘাট চা বাগান এলাকায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এম এ মোমেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আরটিভি সাংবাদিক এসএম রোবেল মাহমুদ, জিটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ খাঁন মুন্না, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কামাল হোসেন, তারাবো পৌর বিএনপি নেতা কে এম মাহমুদ হাসান সিয়াম, উপজেলা মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, তারাবো পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লেনিন খান, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া, আলী হোসেন টিটু, মীর শফিকুল ইসলাম,দৈনিক আজকের দর্পণ পত্রিকার সাংবাদিক হাফেজ মোমেন সহ রুপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}