বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা নেওয়া, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ও শিক্ষা নিয়ে রাজনীতির প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন গাইবান্ধার এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেল ৩ টার দিকে শহরের ডিবি রোডের ১ নম্বর রেলগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এরআগে তারা স্টেশন চত্বরে জড়ো হন। পরে তিনদফা দাবি লেখা সম্বলিত ব্যানারে বিক্ষোভ করে রেলগেটে এসে জড়ো হন। সেখানে সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা স্লোগান দেন। এসময় সড়ক অবরোধের কারণে শহরের এই পথে চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং কিছুটা যানজটের সৃষ্টি হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, যে শিক্ষায় একজন গ্রাজুয়েটকে স্বাবলম্বী করার বদলে কেবল বেকারের সার্টিফিকেট দেয়। সেই ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। তারা প্রশ্ন রাখেন প্রহসনের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে আরও কত প্রজন্মকে বলি দিতে হবে? সারা দেশে দুর্যোগপ্রবন সময় চলতেছে তার মাঝেই এই প্রতিকূল পরিবেশে পরীক্ষা নেওয়া চলবেনা, শিক্ষা নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে। এসময় তারা শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের মুরগি বানানোর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন।

গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করতেছিলো। কিছু সময়ের মধ্যেই তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}