নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নে অবস্থিত ডিজনি চিলড্রেন পার্ককে কেন্দ্র করে অশ্লীলতা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পার্কটিতে প্রবেশের জন্য ৫০০ টাকা টিকিট কেটে অনেক কিশোর-কিশোরী প্রবেশ করছে এবং সেখানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ , পার্কটির মালিক সালাম শিকদারের তত্ত্বাবধানে এবং ম্যানেজার আনোয়ার হোসেনের ব্যবস্থাপনায় পার্কটি পরিচালিত হচ্ছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, পার্কের ভেতরে পর্যাপ্ত নজরদারির অভাব থাকায় পার্কটিকে অনৈতিক কর্মকাণ্ডের স্থান হিসেবে ব্যবহার করছে কিশোর কিশোরী ও যুবক-যুবতীরা। এতে এলাকার অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, পার্কে কারা প্রবেশ করছে এবং তাদের কার্যকলাপের ওপর কার্যকর নজরদারি না থাকায় কিশোর-কিশোরীদের অবাধ মেলামেশার সুযোগ তৈরি হচ্ছে। তাদের দাবি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

তবে এ অভিযোগের বিষয়ে পার্কটির ম্যানেজার আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন এমনকি এব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতেও তিনি রাজি হননি।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে পার্কে একটি সুস্থ ও পারিবারিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

এবিষয়ে বারহাট্টা উপজেলার নির্বাহী কর্মকর্তা  জানিয়েছেন, এখানে যে পার্ক আছে তিনি তা জানেন না। মাদকের বিষয় প্রশাসন নিয়ে কাজ করছেন। আলগদিয়া গ্রামে খুঁজ নিয়ে দ্রুত মাদক বিরোধী অভিযান চালানো হবে বলে জানান।

আসাদুজ্জামান তালুকদার

নেত্রকোণা জেলা

০১৭৩৫০৫১৪০৩

১৮/০৭/২০২৬

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}