ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন শহিদুল ইসলাম বাবুল।১৯ জুলাই রবিবার সকাল ১০ ঘটিকায় ভাঙ্গনকবলিত এলাকা দেখেন এবং ভাঙ্গন কবলিত মানুষের সুখ দুঃখ দুর্দশা দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলার বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান বদু ও বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শহিদুল ইসলাম বাবুল বলেন বিএনপি জনগণের আস্থার প্রতিক। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান নদী খাল খননের পাশাপাশি কৃষকের প্রতি যেমন কাজ করে গেছে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তেমনি কাজ করছেন।
তিনি আর ও বলেন আমাদের প্রতি ভরসা রাখেন বর্তমান নদী ভাঙ্গন ঠেকাতে পর্যাপ্ত জিও ব্যাগ ফেলিয়ে অতি দূরত্ব ভাঙ্গন রোধ কল্পে নদী শাসন করব। শুকনো মৌসুমে আকটেচর ইউনিয়নের মাথাভাঙ্গা হতে় চন্দ্রপাড়া ঘাট পর্যন্ত স্থায়ীভাবে নদী শাসনের স্থায়ীবাঁধ নির্মাণ কল্পে উদ্যোগ গ্রহণ করা হবে ।সকল জনগণের ভালোবাসা ও এমপি মহোদয়ের কথা শুনে সবাই আশার আলো নিয়ে ঘরে ফেরেন।
বিভিন্ন পত্রপত্রিকায় ব্যাপক আকারে নদী ভাঙ্গনের ব্যাপারে লেখালেখি হলে সদরপুর উপজেলা প্রশাসনও সাংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের নজরে আসলে তিনি সরল জমিনে পরিদর্শন নদী ভাঙ্গন ঠেকানোর উদ্যোগ গ্রহণ করে।
এ ব্যাপার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী তৌহিকুর রহমান জানান, সংসদের উদ্যোগ গ্রহণের পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড অতি দ্রুত সময়ে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধকল্পের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।