ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের নাম ভাঙিয়ে যদি কোনো ব্যক্তি চাঁদাবাজি, দোকানে বাকী করা, প্রতারণা কিংবা অন্য কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয়, তবে তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার সংগঠন বহন করবে না বলে হুশিয়ারি করেছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমি মিথুন এবং সদস্য সচিব রাফিজ আহমেদ।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এসব হুশিয়ারি দেন তারা।

ফেসবুক পোস্টে মিথুন-রাফিজ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নাম ভাঙিয়ে যদি কোনো ব্যক্তি চাঁদাবাজি, দোকানে বাকী করা, প্রতারণা কিংবা অন্য কোনো ধরনের অপকর্মে লিপ্ত হয়, তবে তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কোনোভাবেই বহন করবে না।

এ ধরনের কোনো ঘটনা যদি কারও সঙ্গে ঘটানোর চেষ্টা করে থাকে, তাহলে অনতিবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদ রুমী মিথুন এবং সদস্য সচিব রাফিজ আহমেদ অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ রইলো।

একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}