সত্যের জয় প্রকাশ্য, অপমানের জবাব এখন মানবসেবায়!
​যারা একদিন আমাকে নিয়ে অবহেলা করেছে, ব্যবহার করেছে, আর শারীরিক সীমাবদ্ধতা নিয়ে উপহাস করে বলেছে—“ওকে দিয়ে কিছু হবে না, সে মেম্বার হতে পারবে না”—তাদের উদ্দেশ্যে আজ সগৌরবে বলছি: মানুষকে ভালোবাসতে বা অসহায় মানুষের পাশে দাঁড়াতে কোনো পদ কিংবা মেম্বারশিপের প্রয়োজন হয় না; প্রয়োজন শুধু একটি বড় হৃদয়ের।
​আমার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে যারা আমার পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন, সেই জিয়া সাইবার যোদ্ধাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। বিশেষ করে, আমার প্রিয় মা এবং আমার সম্মানিত লিডার খোকন রানা মামা ও মারুফ আহমেদ রোমান মামার সঠিক দিকনির্দেশনা ও পরামর্শে আমি সাময়িক বিতর্কের জায়গা থেকে সরে দাঁড়িয়েছি।
​আমার পথচলা এখানেই শেষ নয়, বরং এক নতুন অধ্যায়ের সূচনা। আমার স্বপ্ন—জিয়া সাইবার যোদ্ধাদের সাথে নিয়ে এবং আমার লিডার খোকন রানা মামা ও মারুফ আহমেদ রোমান মামার দূরদর্শী নেতৃত্বে অসহায়, গরীব ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানো।
​যেদিন আমি সমাজে একজন সত্যিকারের সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব, সেদিনই আমার প্রতি হওয়া সকল অপমান ও উপহাসের সঠিক জবাব মিলবে, ইনশাআল্লাহ। পদ-পদবির চেয়ে সম্মানের সাথে মানুষের ভালোবাসা অর্জন করাই আমার আসল লক্ষ্য।
​সবাই আমার জন্য এবং আমার মায়ের জন্য দোয়া করবেন।
​ধন্যবাদান্তে,
সৈয়দ আরিফুল ইসলাম আরিফ
সহ-সভাপতি
নারায়ণগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}