নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই মহতী উদ্যোগের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা এম,পি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে আন্তরিক অভিনন্দন,ধন্যবাদ জানিয়েছেন কাঞ্চন পৌর ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ গুলজার মোল্লা।

তিনি বলেন ৫০ শয্যা থেকে ১০১ শয্যা এর মাধ্যমে রূপগঞ্জবাসী আরো উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা পাবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু এম,পি হওয়ার পর থেকে রূপগঞ্জে একের পর এক উন্নয়ন হচ্ছে।এবং রূপগঞ্জে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে মনে করেন তিনি।
পরিশেষে গুলজার মোল্লা বলেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}