কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক পরিচয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের কাছে অবৈধ চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি দিচ্ছে। একইসঙ্গে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এসব ব্যক্তি প্রকৃত সাংবাদিক হতে পারে না। তারা সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

তাদের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ কারণে প্রকৃত সাংবাদিকদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। তাই কোনো ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে আইনবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করলে তার দায় কোনোভাবেই চট্টগ্রাম প্রেস ক্লাব বহন করবে না।

আমরা সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, প্রতারণা ও অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।

পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে, সাংবাদিক পরিচয়ে কেউ তথ্য সংগ্রহ বা অন্য কোনো উদ্দেশ্যে এলে তার বৈধ পরিচয়পত্র, সংশ্লিষ্ট গণমাধ্যমের পরিচয় এবং প্রয়োজনে প্রতিষ্ঠানের অনুমোদন যাচাই করবেন।

পাশাপাশি কেউ সন্দেহজনক আচরণ করলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন। সাংবাদিকতার মর্যাদা এবং জনস্বার্থ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}