জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামালপুর জেলার যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা এনসিপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবু সাইদ মো. শামীম বলেছেন, জামালপুরের দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো সমাধানে এনসিপি কাজ করবে।

তিনি বলেন, জেলার উন্নয়ন পরিকল্পনায় বাস্তব প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়নি। ফ্লাইওভার নির্মাণ হলেও সেখানে প্রত্যাশিত জনসংখ্যা ও যানবাহনের চাপ নেই। অন্যদিকে জলাবদ্ধতা, মেডিকেল কলেজ চালু না হওয়া এবং ইপিজেডে কর্মসংস্থানের অভাবের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো এখনো রয়ে গেছে।

তিনি বলেন, “এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে জামালপুরবাসীকে সঙ্গে নিয়ে জেলার বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করে নতুনভাবে জামালপুরকে গড়ে তোলা হবে।”

এ সময় তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলেও গণভোটের রায় বাস্তবায়ন করতে পারেনি এবং জনগণের প্রত্যাশাও পূরণ হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে ফৌজদারি চত্বরে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।

জেলা ও সদর উপজেলা এনসিপির আয়োজনে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জাতীয় যুবশক্তির সহ-সভাপতি হিফজুর রহমান বকুল এবং জেলা এনসিপির সদস্য সচিব মোশাররফ হোসেন।

এর আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে তারা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}