চাঁদপুরের কচুয়া উপজেলায় গতকাল (২৪ ই জুলাই) শুক্রবার বিকেলে মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, দক্ষ শিক্ষক ও মানবসম্পদ উন্নয়নে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও শিক্ষক-শিক্ষিকাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম মান্নান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী, শিক্ষা, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের ড. আ ন ম এহসানুল হক মিলন, এমপি। এছাড়া উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল,কচুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম, সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু নাছির, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন মিয়া (স্বপন), সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাস, উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দগন।