জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা আহ্বায়ক কমিটির বর্তমান আহ্বায়ক পদ শূন্য ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে বর্তমান যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ মো. শামীমকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জামালপুর জেলা আহ্বায়ক কমিটির বর্তমান আহ্বায়কের পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশনা বা নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত অ্যাডভোকেট আবু সাইদ মো. শামীম ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এনসিপির সদস্য (দপ্তর সেল) সাদিয়া ফারজানা লিলা।।