ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ। সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ মো. ইয়াছিনুল হকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. সাদেকুল হক সাদির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল-মামুন, প্রধান শিক্ষক মোসাম্মৎ কাওছার বেগম এবং অভিভাবক সদস্য মোহাম্মদ রাশিদুল হক ভূঁইয়া।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সুশিক্ষায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম এবং সাম্প্রতিক পরীক্ষার ফলাফলের ভূয়সী প্রশংসা করেন। পরে তিনি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

 

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}