জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে পৌর শহীদ মিনারে শনিবার বিকেলে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

গণমিছিলে অংশ নেয়ার জন্য নেতৃবৃন্দরা গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়। মিছিলে বাংলাদেশ জামায়াতের সাত উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম সরকার এমপি।

জামায়াতে ইসলামীর জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম এমপির সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সেক্রেটারি মো. ফাহিম মন্ডল, জেলা সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত গাইবান্ধা পৌরসভা মেয়র প্রার্থী ফয়সাল কবির রানা, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি জনাব নুরুন্নবী প্রধান, জেলা ওলামা সভাপতি মাওলানা সাইদুর রহমান প্রমুখ।

এছাড়াও সমাবেশে গাইবান্ধা পৌর জামায়াতের আমীর অধ্যাপক এ.কে.এম ফেরদৌস আলম, সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমীর শহিদুল ইসলাম মন্জু, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর আবুল হোসেন, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহীম হোসাইন, ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম আকন্দসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, শহীদদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনগণের রায় দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবী জানান। বক্তারা বলেন, বিএনপি সরকার ফ্যাসিস্ট সরকারের মত দেশ পরিচালনা করতে চায়। এই দেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদী সরকারের জন্ম নিতে দেয়া হবে না। তারা বলেন, একই দিনে জাতীয় সংসদ ভোট ও গণভোট অনুষ্ঠিত হয়। তারা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সরকার গঠন করে এখন গণভোট মানতে চায় না। বক্তারা আরও বলেন, জরুরীভাবে সংসদে উপস্থাপন করে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}