শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসন বাজার-এ জাটকা বিরোধী অভিযান, ১০ কেজি জাটকা জব্দ

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসন বাজার-এ জাটকা বিরোধী অভিযান, ১০ কেজি জাটকা জব্দ
৯৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরভদ্রাসন সদর বাজারে জাটকা ইলিশ নিধন রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে ১০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, “জাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। একটি জাটকা রক্ষা মানেই ভবিষ্যতে বড় ইলিশ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি। তাই জাটকা নিধন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে, যাতে কেউ জাটকা আহরণ, পরিবহন বা বিক্রি করতে না পারে।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com