জাহিদ হাসান | বুধবার, ৩১ জুলাই ২০২৪ | প্রিন্ট | ৯৬ বার পঠিত | পড়ুন মিনিটে
সারাদেশে কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে জোরদার করার জন্য জবিতে (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) সমন্বয়ক প্যানেল ঘোষণা করা হয়। এতে ২৭ সদস্যের একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইভান তাহসীভ বিষয়টি নিশ্চিত করেছেন।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাহীন আহমেদ (ইতিহাস) ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো: নুরনবী (ইসলাম শিক্ষা), মাসুদ রানা (পদার্থ বিজ্ঞান), ইভান তাহসীভ (জার্নালিজম), মো: সোহান প্রামানিক (ইসলাম শিক্ষা), কিশোর সাম্য (থিয়েটার), নাজমুল হোসাইন (ম্যানেজমেন্ট), ফয়সাল (মুরাদ ম্যানেজমেন্ট), স্বপন মিয়া (আইন), শওরীন হাসান ইরা (ফিল্ম অন্ড টেলিভিশন)।
এছাড়াও ২০২০-২১ শিক্ষাবর্ষের স্বনী আক্তার রিয়া (পাবলিক অ্যাড), খাদিজাতুল কুবরা (জার্নালিজম), মুগ্ধ (থিয়েটার), জাহিদুল ইসলাম (ম্যানেজমেন্ট) এবংআপেল আহমেদ (আই এম এল)। এরপর ২০২১-২২ শিক্ষাবর্ষের বায়জিদ হোসাইন (পদার্থ বিজ্ঞান), কামরুল হাসান রিয়াজ (মনোবিজ্ঞান), জোবায়ের আহমেদ শাফিন (ফ্লিম অ্যান্ড টেলিভিশন), মুজাহিদ বাপ্পি (জার্নালিজম), শিহাব (সমাজবিজ্ঞান), আলী আহমেদ আরাফ (পাবলিক অ্যাড), মুস্তাফিজুর রহমান (ইতিহাস), কামরুজ্জামান কায়েছ (ইসলামের ইতিহাস), জুনায়েদ মাসুদ (আই ই আর), সিয়াম (ইসলাম শিক্ষা) এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের অরুনাভ আশরাফ (গনিত), কাজী আহাদ (রাষ্ট্রবিজ্ঞান)। এর আগে, আন্দোলনের শুরুতে জবিতে একটি আহ্বায়ক প্যানেল করা হয়েছিল। পরে সেই প্যানেলের সকল সদস্য তাদের নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com