শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : | মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট | ১১ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান।
সভায় তিনি ভূমি সেবাকে ঘিরে অনিয়ম, দুর্নীতি এবং নামজারির ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন।মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় নবীনগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান।তিনি বলেন, নামজারি ও ভূমি-সংক্রান্ত বিভিন্ন সেবা পেতে সাধারণ মানুষের কাছ থেকে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অসংখ্য অভিযোগ তার কাছে এসেছে। জনগণকে হয়রানি করে কোনো ধরনের অবৈধ অর্থ আদায় কোনোভাবেই বরদাশত করা হবে না।
এমপি বলেন, “ভূমি অফিস জনগণের সেবার প্রতিষ্ঠান। এখানে সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে। ভবিষ্যতে কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম কিংবা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমার ভাগিনা, ভাতিজা, আত্মীয়-স্বজন কিংবা পরিচিত কারও নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অবৈধ সুবিধা গ্রহণ করতে না পারে। আমার নাম বা পরিবারের সদস্যদের পরিচয় ভাঙিয়ে কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বীন মনসুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ভূমি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণকে হয়রানিমুক্ত সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com