শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুরাদনগরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ

অলি উল্লাহ ভূঁইয়া, মুরাদনগর প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   ১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুরাদনগরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ
২৩

কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজনগর ও কামাল্লা বিলের মাঝামাঝি এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি কাটার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক মুন্সির স্ত্রীর নামে পরিচালিত এই কার্যক্রমে দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করা হচ্ছে। এতে আশপাশের আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকাশ্যে মাটি কাটার কার্যক্রম চললেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এলাকাবাসীর দাবি, অবৈধভাবে মাটি কাটার কারণে কৃষিজমির উর্বরতা কমে যাচ্ছে এবং বর্ষা মৌসুমে জমি ধসে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে অভিযোগের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com