শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাতকানিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নুরুল কবির   |   বুধবার, ০৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাতকানিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
৪৭

সাতকানিয়া চট্টগ্রাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিজ শ্বশুরবাড়ি থেকে ফারজানা (২৫) নামে দুই সন্তানের এক জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ (৩ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর ঢেমশা এলাকার ‘কানুমা বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ফারজানা ওই বাড়ির মো. রিদুওয়ানের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ঘরের ভেতর ফারজানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয় এক বাসিন্দা জানান, দুপুরের দিকে হঠাৎ রিদুওয়ানের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শুনে আমরা ছুটে যাই। ভেতরে গিয়ে দেখি ফারজানার দেহ ঝুলছে। তাদের মধ্যে কোনো পারিবারিক কলহ ছিল কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে দুই সন্তানের এই জননীর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বামী মোঃ রিদুওয়ান জানান, সাম্প্রতিক সময়ে তাঁহার সহিত নিহতের কোনরূপ ঝগড়া-বিবাদ, পারিবারিক কলহ বা মনোমালিন্য সংঘটিত হয় নাই। নিহত আমার স্ত্রী কি কারণে বা কোন পরিস্থিতির শিকার হয়ে হঠাৎ করে এমন আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করলেন, তা আমি বুঝতে পারিতেছেন না। তাঁহার অবর্তমানে নাবালক সন্তানদ্বয়ের ভবিষ্যৎ ও লালন-পালন নিয়া আমি বর্তমানে চরম অসহায়ত্ব প্রকাশ করছি। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার নেপথ্যে কোনো পারিবারিক কলহ বা অন্য কোনো কারণ ছিল কিনা, তা উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com