শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার রউফ মাস্টার হত্যা মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন

আনোয়ার হোসেন:   |   রবিবার, ২৫ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার রউফ মাস্টার হত্যা মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন
২৪

গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ইউপি সদস্য আব্দুর রউফ হত্যা মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

রোববার (২৫ আগষ্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুর বাজার এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শিক্ষার্থীদের পক্ষে প্লাবন সরকার, ফাওজুর রহমান ফুল মিয়া, রায়হানুল ইসলাম, মোকছেদুর রহমান প্রমুখ।

মানববন্ধন শেষে, গাইবান্ধা-লক্ষীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। এ সময় সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়েন পথচারিরা।

এমন পরিস্থিতিতে লক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এসে শিক্ষার্থীদের সঠিক বিচারের আশ্বাস দিলে সড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়।

উল্লেখ্য, ২০২১ সালের ১২ নভেম্বর রাত ১১টার দিকে কাজ শেষে লক্ষীপুর বাজার থেকে  রুহুল আমিন নামের এক ব্যক্তির সাথে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশে রওনা দেন শিক্ষক আব্দুর রউফ। বামনীপাড়া জামে মসজিদ এলাকায় রাস্তায় ব্রীজের কাজ চলায় মোটরসাইকেল থেকে নেমে হেঁটে পার হচ্ছিলেন তিনি। এসময় আরিফ মিয়া নামে এক যুবক অতর্কিতভাবে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন।

পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত আরিফ পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিক্ষক আব্দুর রউফ মাস্টারকে আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরের দিন নিহত আব্দুর রউফ মিয়ার বোন মমতাজ বেগম বাদি হয়ে আরিফ মিয়া (৩৩) নাম উল্লেখ করে আরও ৬/৭ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com