বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি মাহবুবুর রহমান, সম্পাদক জহিরুল ইসলাম

মোহাম্মাদ উল্লাহ সোহেল ইউরোপ ব্যুরো প্রধান :   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি মাহবুবুর রহমান, সম্পাদক জহিরুল ইসলাম
৮০

ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ (ইবিজেএ)-এর ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি এক ভার্চুয়াল সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

রোববার (১৭ মে) আহ্বায়ক হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে এই ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয়। আহ্বায়ক কমিটির সদস্য সচিব এসকে এমডি জাকির হোসেন সুমন ও সদস্য কামরুজ্জামান ভূঁইয়া ডালিমের যৌথ সঞ্চালনায় সভায় ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী সাংবাদিকরা অংশ নেন।
সভার শুরুতে ইতালির ভেনিস থেকে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ উল্লাহ সোহেল। এরপর বিদায়ী কমিটির দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ায় তা বিলুপ্ত করে গঠিত তিন সদস্যের আহ্বায়ক কমিটির রিপোর্টের ওপর আলোচনা করা হয়। উপস্থিত সাধারণ সদস্যরা আহ্বায়ক কমিটির সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বক্তব্য দেন।
প্রায় দুই ঘণ্টাব্যাপী ফলপ্রসূ আলোচনা শেষে আহ্বায়ক হাবিবুর রহমান হেলাল নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে অস্ট্রিয়ার মাহবুবুর রহমানকে সভাপতি এবং গ্রিসের জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
পূর্ণাঙ্গ কমিটির তালিকা:
নবগঠিত ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি: এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স)
সহ-সভাপতি: এসকে এমডি জাকির হোসেন সুমন (ইতালি)
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: জিয়াউর রহমান খান সোহেল (ইতালি)
যুগ্ম সাধারণ সম্পাদক: কামরুজ্জামান ভূঁইয়া ডালিম (গ্রিস)
অর্থ সম্পাদক: কবির আহমেদ (অস্ট্রিয়া)
সহ-অর্থ সম্পাদক: তাহির হোসেন (পর্তুগাল)
সাংগঠনিক সম্পাদক: রহমান মাহবুবুর (সুইজারল্যান্ড)
সহ-সাংগঠনিক সম্পাদক: শাহ ইমরুল হাসান (গ্রিস)
দপ্তর সম্পাদক: মুহাম্মদ উল্লাহ সোহেল (ইতালি)
আন্তর্জাতিক সম্পাদক: শাহ সোহেল আহমেদ (ফ্রান্স)
প্রচার সম্পাদক: কাজী মাহফুজ রানা (আয়ারল্যান্ড)
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: খন্দকার মেবিজ পরমা (গ্রিস)
মহিলা বিষয়ক সম্পাদক: নাজনীন আখতার (ইতালি)
সাংস্কৃতিক সম্পাদক: ইসমাঈল হোসেন স্বপন (ইতালি)
ক্রীড়া বিষয়ক সম্পাদক: ইয়াসির আরাফাত খোকন (ফ্রান্স)
অভিবাসন বিষয়ক সম্পাদক: নজরুল ইসলাম বিপ্লব (জার্মানি)
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: শরিফুল ইসলাম টগর (ইতালি)
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন:
সাবুল আহমদ (ফ্রান্স), আবু সাঈদ এমডি রিয়াজ (ইতালি), সুফিয়ান আহমদ (ফ্রান্স), ফাহিম হোসেন মুন্না (ইতালি), রফিকুল ইসলাম (ইতালি) এবং জহুরুল ইসলাম মুন (পর্তুগাল)।
শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম গতিশীল করতে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ ঘোষণা করেন। বিদায়ী কমিটির সভাপতি হাবিবুর রহমান হেলালকে সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা হলেন:
ড. শফিকুল ইসলাম (জার্মানি), সৈয়দ কামরুল সারোয়ার (ইতালি), ইদ্রিস আলী আজিজ (গ্রিস), ওবায়দুল্লাহ কয়েস (ফ্রান্স) এবং আজাদ মিয়া (ফ্রান্স)।
নতুন কমিটির নেতৃবৃন্দ ইউরোপে বাংলা সাংবাদিকতার মান উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও সমস্যা তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com