জাহিন ইসলাম: | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ১০৩ বার পঠিত | পড়ুন মিনিটে
বিগত আওয়ামী শাসনামলে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত শহীদ আবরার ফাহাদের পঞ্চম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৭-ই অক্টোবর ২০২৪ সোমবার, নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন আবরার ফাহাদের দেশাত্মবোধের কথা উল্লেখ করে বলেন, “আবরার ফাহাদ আমাদের জন্য একটি আদর্শের নাম, অনুপ্রেরণার নাম। তার সেই দেশপ্রেম ও আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে আমরা চব্বিশের আন্দোলন করেছি এবং যার যথোপযুক্ত ফলাফল পেয়েছি।”
এছাড়া চবি ছাত্রদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী, ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনে বিশ্বাসী, ক্যাম্পাসে কোন প্রকার উশৃঙ্খলা চায়না।”
এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com