শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জুলাই গনহত্যাকারী আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে দেবিদ্বার সাধারণ ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

নাজমুল হাসান   |   শনিবার, ২২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জুলাই গনহত্যাকারী আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে দেবিদ্বার সাধারণ ছাত্র জনতার বিক্ষোভ মিছিল
১০

গণহত্যায় সরাসরি জড়িত আওয়ামী লীগকে নতুন মোড়কে ফিরিয়ে আনার অপচেষ্টার প্রতিবাদে ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে দেবিদ্বারের সাধারণ ছাত্র জনতা। শনিবার (২২ মার্চ) সকাল ১১ টায় দেবিদ্বার উপজেলা থেকে নিউমার্কেট চত্বরে ও দেবিদ্বার থানার সামনে থেকে ফিরে দেবিদ্বার নিউমার্কেট চত্বরে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নাজমুল হাসান নাহিদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, জোহা, সিয়াম, নাফিস, নাছির।

বক্তারা বলেন, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে’ ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত, হাসনাত আবদুল্লাহর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে। সহ বিভিন্ন স্লোগান দেয় ছাত্র–জনতা। ছয়–সাত মাস হয়ে গেছে এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। কিন্তু কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে বলব, চূড়ান্ত মুক্তির পথ মৃত্যু। প্রয়োজন হলে আরও আবু সাঈদ শহীদ হবে, তবু আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। গত ৫ আগস্ট আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়ে গেছে। এখন শুধু অফিশিয়াল ঘোষণা বাকি। আওয়ামী লীগকে পুনর্বাসন করলে জুলাই আন্দোলন আবার হবে। ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না।

প্রতিটি দলকে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত পরিষ্কার করতে হবে। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলটি কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। এসময় উপস্থিত ছিলেন— মো: আরিফুল ইসলাম, নাছির উদ্দীন, জালাল আহমেদ খাঁন, রাফসান, মেহেদী, মিজান, মাহমুদুল, সবুজ, শরীফ, নাসিফ সরকার সহ প্রমূখ। উল্লেখ্য, গতকাল প্রধান উপদেষ্টা ড. ইউনুসের আওয়ামীলীগকে আপাতত নিষিদ্ধের কথা ভাবছে না সরকার, বক্তব্যের প্রেক্ষিতে সারাদেশে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবি ওঠে। সে হিসেবে জাবিতে শুক্রবার জুমার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com