শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় শেষ হলো আলোকচিত্র প্রদর্শনী ‘চর ও জীবন’

আনোয়ার হোসেন   |   সোমবার, ১৪ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় শেষ হলো আলোকচিত্র প্রদর্শনী ‘চর ও জীবন’
১৫

আলোকচিত্রশিল্পী কুদ্দুস আলমের তিন দিনব্যাপী ‘চর ও জীবন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী সোমবার শেষ হয়েছে। শেষদিনে প্রদর্শনী চত্বরের মঞ্চে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সোমবার বাংলা নববর্ষের প্রথম দিন হওয়ায় সকাল থেকে প্রদর্শনীতে ব্যাপক দর্শকের আগমন ঘটে। অন্যদিন সকাল ১১টায় শুরু হলেও এদিন প্রদর্শনী শুরু হয় সকাল ৯টায়। প্রদর্শনীতে শিশু-কিশোর-তরুণ-তরুণী থেকে শুরু করে বয়স্ক পুরুষ-মহিলার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ছবি দেখে মুগ্ধ সবাই। দুপুরের দিকে গোবিন্দগঞ্জ উপজেলা থেকে আদিবাসীরা এসেছিলেন কুদ্দুস আলমের ছবির প্রদর্শনী দেখতে। তারা বলেন, একসাথে এত ভালো ভালো ছবি দেখতে পাওয়া আনন্দের। প্রদর্শনী মঞ্চে বিকেল বেলা চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিল্পী কুদ্দুস আলম ও আয়োজক সংগঠনের উপদেষ্টা মো. আবুল হোসেন সোহাগ মৃধা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com