শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চীনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন

চীন প্রতিনিধি   |   শনিবার, ৩১ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৩৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন
১১

চীনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিএনপির বৃহত্তর চীন শাখার উদ্যোগে গুয়াংডং প্রদেশের শেনজেন শহরে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজিত হয়। মোঃ ওয়ালী উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর চীন শাখার বিএনপির নেতা শেখ মাহবুবুর রশীদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোঃ হাসমত আলী মৃধা জেমস, এস এম আল-আমিন, মোঃ সালাউদ্দিন রিক্তা, মনোয়ার মোঃ বায়েজীদ, মোঃ রোমান, জসিম উদ্দিন, খোরশেদ আলম অপু, রাসেল আহমেদ সহ আরও অনেকে। এছাড়া, ভার্চুয়ালি বক্তব্য রাখেন, মোঃ সাখাওয়াত হোসেন কানন এবং মোঃ আসিফ হক রুপু।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের উপর আলোকপাত করে তার স্বাধীনতা সংগ্রামে অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং দেশ গঠনে তার দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরেন। দোয়া মাহফিলে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com