মুকুট রঞ্জন দাস , তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি: | বুধবার, ২৫ জুন ২০২৫ | প্রিন্ট | ৮৫ বার পঠিত | পড়ুন মিনিটে
কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই ঘোষণা পত্র, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে সংহতি, প্রতিরোধ ও পূর্ণগঠনে বুধবার(২৫জুন) বেলা ১ টায় উপজেলা জাতীয় নাগরিক পার্টির আয়োজনে উপজেলা বালুর মাঠ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল তাড়াইল সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় মিলিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টি কিশোরগঞ্জ জেলার সংগঠক ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা জুলাই ঘোষণাপত্র, মৌলিক সংস্কার বাস্তবায়ন, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবি জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী সার্জেন্ট মহিউদ্দিন মাসুদ, যুগ্ম সমন্বয়কারী শেখ কাওসার হোসেন, এম এ মান্নান, আলমগীর হোসেন,শাফায়াত উল্লাহ সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। এর আগে উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে জাতীয় নাগরিক পার্টি’র নেতাকর্মীরা উপজেলা চত্বরের বালুর মাঠে জড়ো হন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com