শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

বাঁশঝাড়ে ঝুলছিল শাহানার মরদেহ, স্বজনদের দাবী হত্যা

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ   |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাঁশঝাড়ে ঝুলছিল শাহানার মরদেহ, স্বজনদের দাবী হত্যা

গাইবান্ধায় শাহানা(৩৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে গোবিন্দগঞ্জের রাখালবুরুজ ইউনিয়নের পালাশবাড়ী গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। নিহত শাহানা তিন সন্তানের জননি। তিনি ওই গ্রামের বকুল শেখের স্ত্রী। এলাকাবাসী জানায়, বকুল শেখ জুয়া খেলায় আসক্ত ছিল, সংসারে অভাব অনুটনের কারনে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া-বিবাদ লাগত। এরই একপর্যায়ে সোমবার সকালের দিকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে শাহানার ঝুলন্ত মরদেহ দেখা যায়।

সেখান থেকে স্বামী বকুল শেখ ছেলেসহ ওই মরদেহ বাড়িতে নিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের স্বজনদের দাবী, জুয়ার টাকার জন্য মনোমালিন্যের কারণে বকুল শেখ স্ত্রী শাহানাকে মারপিট ও শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। এরপর বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দিতে বাঁশঝাড়ে মরদেহ ঝুলে রেখেছে। আমরা এর বিচার চাই। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com