শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হাটহাজারীতে বিএনপি ‘র বিশাল সমাবেশে ব্যারিস্টার মীর হেলাল

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা:   |   রবিবার, ১০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাটহাজারীতে বিএনপি ‘র বিশাল সমাবেশে ব্যারিস্টার মীর হেলাল
৬৬

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক,গণতন্ত্রে উত্তোরণ,স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। ধানের শীষে ভোট দিয়ে এদেশের মানুষ প্রতারিত হয়নি। বিএনপি বরাবরই সাধারণ মানুষের ভোটের মর্যাদা রেখেছে তেমনি আবার প্রয়োজনে ভোটাধিকার ফিরে পেতে জীবন দিয়ে সংগ্রহ করেছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন।

আমরা তারেক রহমানের নেতৃত্বে আপনাদেরকে একটি আধুনিক বাংলাদেশ উপহার দিব ইনশাল্লাহ।

তিনি ৯ আগষ্ট শনিবার বিকেলে হাটহাজারীস্থ কাপ্তাই সড়কের হাজীর ঘাটা চত্বরে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখছিলেন।

কেন্দ্র ঘোষিত সদস্য ফরম পুরন ও নবায়ন কর্মসূচি পালন উপলক্ষে হাটহাজারী উপজেলাধীন ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন ১৪ নং শিকারপুর ও ১৫ নং বুড়িশ্চরসহ ৩ (তিন) ইউনিয়ন বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

ব্যারিস্টার হেলাল বলেন, গত দেড়দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী নানান কায়দায় দেশে নির্বাচন নির্বাচন খেলেছে।এই অপশক্তিকে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে অতীতে যেভাবে চিনিমিনি খেলেছে তা আর কোনদিন এই মাটিতে হতে দেওয়া হবে না। ।

সমাবেশে সভাপতিত্ব করেন ১৫ নং শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নুর খান। দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান বাদশা , শিকারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফারুক, বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিনের এর যৌথ সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উত্তর জেলা বিএনপি’র সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন, হাটহাজারী উপজেলা উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান,উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, বিএনপিনেতা আইয়ুব খান পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লায়লা বেগম, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল উপজেলা যুবদলের আহবায়ক ফখরুল হাসান সদস্য সচিব নুরুল কবির, কামরুদ্দিন নাহিদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইমরান চৌধুরী, পৌরসভার সভাপতি ইলিয়াস মেহেদী সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি নাসির মেম্বার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন বুড়িশ্চর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক প্রমূখ নেতৃবৃন্দ। ।

সমাবেশ শেষে ব্যারিস্টার মীর হেলাল তিন ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিক ভাবে নুতন সদস্য ফরম ও নবায়ন ফরম তুলে দেন। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন স্থানীয় সর্বস্তরের সর্বস্তরের জনগণের মাঝে সদস্য ফরম বিতরণ ও পূরণের মধ্য দিয়ে উক্ত তিন ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালি হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com