ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি | সোমবার, ১৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ১২০ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ইসরাফিল’কে কুমিল্লার লাকসাম থানা এলাকা হতে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১১, নারায়ণগঞ্জ গ্রেফতার করেছে। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার মামলা নং- ২৩, তারিখ ২২ মার্চ ২০২০ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৯(১) মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১ লক্ষ্য টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী মোঃ ইসরাফিল কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৬ আগস্ট ২০২৫ইং তারিখে র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-১১, নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানিক দল কুমিল্লা জেলার লাকসাম থানাধীন শুকতলা এলাকায় অভিযান পরিচালান করে আসামী মোঃ ইসরাফিল (২৮), পিতা- হজল হক, সাং-ছিলইন, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কুমিল্লা জেলার লাকসাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com