শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হোসেনপুরে সাংবাদিকের ওপর হামলা, দোকান ও কম্পিউটার ভাংচুর নগদ টাকা লুট

ভ্রাম্যমান প্রতিনিধি,হোসেনপুর   |   বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোসেনপুরে সাংবাদিকের ওপর হামলা, দোকান ও কম্পিউটার ভাংচুর নগদ টাকা লুট
১১

কিশোরগঞ্জের হোসেনপুরে দূর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সংগ্রাম পত্রিকার হোসেনপুর উপজেলা প্রতিনিধি মোঃ সামসুল হকের দোকানে চিহ্নিত সন্ত্রাসীরা উপজেলার হাজিপুর বাজারে ফিল্মী স্টাইলে হামলা করে তার বিকাশ লেনদেনের দোকানে ল্যাপটপসহ মালামাল ভাঙচুর করে নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে সামছুল হক জানান। এ ঘটনায় উপজেলা নিবাহী কর্মকর্তা ও থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার দাবি করেছেন। সে আরও জানিয়েছেন,উপজেলার জিনারী ইউনিয়নের টিসিবির ডিলার আবু হানিফা ও তার বাবা বিসিআইসির সার ডিলার আব্দুল মালেকের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিষয়ে ইতিপূর্বে একাধিকবার সংবাদ প্রকাশ করেন।

এরই ধারাবাহিকতায় গত সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ওই চক্রের লোকজন সাংবাদিক সামসুল হকের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তার উপর অতর্কিত হামলা চালিয়ে দোকান ও ল্যাপটপ ভাংচুরসহ নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় ব্যাবসায়ী ও আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যায়। ভুক্তভোগী সাংবাদিক লিখিত অভিযোগে জানান,অনিয়মের সংবাদ প্রকাশের জেরে টিসিবির ডিলার মনির তার দলবল নিয়ে পরিকল্পিত ভাবে তার দোকানে হত্যার উদেশ্য দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা ভাংচুর করে, দোকানে থাকা মূল্যবান কাগজ পত্র ছিড়ে ফেলে বিকাশ ব্যবসার নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার সময় চিৎকার করে বলে ডিলারী করব না কিন্তু সাংবাদিক তোরে দেখার আছে” বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মারুফ হোসেন জানান,সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করছি আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com