শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কমলগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

মো. সাইদুল ইসলাম মৌলভীবাজার প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমলগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ
২৩

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ভিডব্লিউবি (VWB) কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর ) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান নিরঞ্জনা আক্তার হেনা ।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সচিব মো. শহিদুর রহমান, ইউপি সদস্য রইস আলী, তোফাজ্জল করিম শ্যামল চৌধুরী, হায়দার আলী, তবিরুন নেছা, সত্যজিত সিংহসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় এই ভিডব্লিউবি চাল বিতরণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য সহায়ক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ভিডব্লিউবি (Vulnerable Women Benefit) কর্মসূচি হলো সরকারের একটি সামাজিক নিরাপত্তা উদ্যোগ, যার মাধ্যমে হতদরিদ্র নারীদের বিনামূল্যে চালসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয়। এ কর্মসূচির আওতায় আলীনগর ইউনিয়নের মোট ১৭৩ জন হতদরিদ্র নারী উপকারভোগীর প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

 

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com