শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চট্টগ্রামের বাঁশখালিতে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৬ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

চট্টগ্রাম প্রতিনিধি   |   শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামের বাঁশখালিতে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৬ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড
৫০

শনিবার ২৭ ডিসেম্বর দুপুরে, কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান।

গত ২৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রামের পতেঙ্গা হতে একটি যাত্রীবাহী বোট বেঙ্গল শিপিং লাইন লিঃ কোম্পানির ৫ জন ওয়াচম্যানকে নিয়ে কুতুবদিয়ার উদ্দেশ্যে গমন করে। পথিমধ্যে বিকাল ৪ টায় ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রনহীনভাবে চট্টগ্রামের বাঁশখালী থানাধীন কাটখালী নদীর মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় ভাসতে থাকে। এসময় বোটে থাকা একজন যাত্রী জরুরী সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে, কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালি কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে ইঞ্জিন বিকল হওয়া লাইফ বোটসহ বেঙ্গল শিপিং লাইন লিঃ কোম্পানির ৫ জন ওয়াচম্যান ও ১ জন মাঝিকে উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com