শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জার্মানিতে হাদী হত্যার বিচারের দাবীতে সমাবেশ

জার্মানি প্রতিনিধি   |   সোমবার, ১২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জার্মানিতে হাদী হত্যার বিচারের দাবীতে সমাবেশ
৪৫

চলমান আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ শরীফ ওসমান বিন হাদীর হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে জার্মানির  রাজধানী বার্লিনে।

রোববার বিকেলে ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেটের সামনে প্রবাসী সংগঠক মো.ইমদাদুল সাদিক এর আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করে হাদীর প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার এবং কঠিন শাস্তি দাবী করেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি মৃত্যুর আগে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন। প্রতিবেশী ভারত যাতে  আধিপত্য বিস্তার না করতে পারে সে বিষয়ে সচেষ্ট থাকার আহবান জানিয়েছিলেন । আর এসব কারণেই ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে। এসময় প্রবাসী বিক্ষোভকারীরা অন্তবর্তীকালীন সরকারকে হুঁশিয়ারী জানিয়ে বলেন, হাদীর হত্যাকারীদের গ্রেফতার এবং তাদের দ্রুত বিচারের আওতায় না আনা হলে এমন রাজনৈতিক হত্যাকান্ড চলতেই থাকবে।
বিক্ষোভ সমাবেশ শেষে হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com