শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

মোঃ সবুর খাঁন,কচুয়াঃ   |   বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জন গ্রেফতার
১০৫

কচুয়ায় সাচারে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ৪ জনকে আটক করেছে কচুয়া থানার পুলিশ। গত বুধবার রাতে ১২টার সময় কচুয়া উপজেলার সাচার ইউনিয়ন রামের দিঘীরপাড় থেকে তাদেরকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ৪ জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল। ডাকাতের উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে তাদেরকে আটক করে পুলিশের খবর দেয়। এসময় ডাকাতদের সাথে থাকা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—একটি ধারালো লম্বা কিরিচ, ২টি ধারালো ছুরি, ১টি ধারালো দা এবং একটি চেইনযুক্ত বিশেষ লোহার যন্ত্র।

পরে অস্ত্রসহ ডাকাত দলের ৪ জন সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।আটককৃতরা হলেন, সাচার মৃত আলফু মিয়ার হানিফ (২৪), শুয়ারুল গ্রামের দিঘীরপাড়ের মৃত মুসলিম উদ্দিনের ছেলে মোস্তফা (৩০), দূর্গাপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন (২৪) ও রবি উল্লাহ’র ছেলে সোহেল মোল্লা।

কচুয়া থানার  অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com