মোহাম্মাদ উল্লাহ সোহেল ইউরোপ ব্যুরো প্রধান | শনিবার, ০৬ জুন ২০২৬ | প্রিন্ট | ২১ বার পঠিত | পড়ুন মিনিটে
ইউরোপের মাটিতে নিজেদের ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইউরোপের দেশ সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নতুন কোচ টমাস ডুলির অধীনে প্রথম ম্যাচেই এই অবিস্মরণীয় জয় পেল বাংলাদেশ। সান মারিনো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ১৯ মিনিটেই (অফিসিয়াল রেকর্ড অনুযায়ী ১৮ মিনিটে) ডেডলক ভাঙেন ডিফেন্ডার তপু বর্মন। শেখ মোরসালিনের নিখুঁত ক্রস থেকে দারুণ এক হেডে বল প্রতিপক্ষের জালে জড়িয়ে টাইগাদের লিড এনে দেন তিনি। ম্যাচ হাইলাইটস: ফলাফল: বাংলাদেশ ২ – ১ সান মারিনো বাংলাদেশের গোলদাতা: তপু বর্মন (১৮’ এবং ৮৫’) সান মারিনোর গোলদাতা: নিকোলাস জ্যাকোপেট্টি (৩০’) ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচ কিছুটা নিয়ন্ত্রণে নিলেও রক্ষণের ছোট এক ভুলে প্রথম অর্ধেই গোল হজম করতে হয় বাংলাদেশকে। ম্যাচের ৩০ মিনিটে সান মারিনোর ফরোয়ার্ড নিকোলাস জ্যাকোপেট্টি গোল করে সমতা ফেরান। ফলে ১-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে টমাস ডুলির শিষ্যরা।
একের পর এক আক্রমণ করেও যখন সান মারিনোর রক্ষণভাগ ভাঙা যাচ্ছিল না, ঠিক তখনই আবারও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন তপু বর্মন। ম্যাচের ৮৫ মিনিটে হামজা চৌধুরীর ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগকে কাজে লাগিয়ে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। শেষ বাঁশি বাজা পর্যন্ত ২-১ ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ে বাংলাদেশ। ইউরোপের কোনো দেশের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ এবং প্রথম জয়। এই ঐতিহাসিক জয় নিশ্চিতভাবেই দেশের ফুটবলকে এক নতুন আত্মবিশ্বাস জোগাবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com