মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

টেকনাফে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ২৭ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড

চট্টগ্রাম প্রতিনিধি:   |   সোমবার, ০৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ২৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেকনাফে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ২৭ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড
৩৭

কক্সবাজার জেলার টেকনাফে মাদক বিরোধী অভিযানে কোস্ট গার্ড প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ২৭ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে । সোমবার ০৮ জুন ২০২৬ইং, দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন টেকনাফ জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় গত ৭ জুন ২০২৬ রবিবার বিকাল ৩ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত প্রদান করা হলে বোটটি সংকেত অমান্য করে একটি বস্তা সমুদ্রে ফেলে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

অতঃপর, আভিযানিক দল বস্তাটি উদ্ধার করে গাঁজা ভর্তি দেখতে পায় এবং বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে, বোটে তল্লাশি চালিয়ে আরও একটি গাঁজা ভর্তি বস্তা জব্দ করা হয়। এসময় বস্তা দুইটি হতে প্রায় ৮ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ২৭ কেজি গাঁজা ও মাদক পাচারকাজে ব্যবহৃত বোট জব্দসহ তিন জন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com