মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাইজিং স্টারস দেখিয়ে দিলো—সুন্দর আয়োজন কাকে বলে; তাসরিফ খানের সুরে মাতলো জামালপুর

ফারিয়াজ ফাহিম, জামালপুর   |   সোমবার, ০৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাইজিং স্টারস দেখিয়ে দিলো—সুন্দর আয়োজন কাকে বলে; তাসরিফ খানের সুরে মাতলো জামালপুর
৮০

ঈদ-উল-আজহার আনন্দকে আরও বর্ণিল করে তুলতে আয়োজিত বহুল প্রতীক্ষিত উন্মুক্ত কনসার্ট ‘জামালপুর ঈদ ফেস্ট ১.০’ প্রমাণ করে দিয়েছে, সঠিক পরিকল্পনা, শৃঙ্খলা ও আন্তরিকতা থাকলে একটি সাংস্কৃতিক আয়োজন কতটা সফল হতে পারে।  আর সেই সফলতার মঞ্চে সুরের জাদু ছড়িয়ে হাজারো দর্শককে মুগ্ধ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান ও তার ব্যান্ড কুঁড়েঘর। শুক্রবার রাতে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে অনুষ্ঠিত এ কনসার্টে দর্শকদের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যা থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

নিরাপত্তা, শৃঙ্খলা ও দর্শক ব্যবস্থাপনায় আয়োজকদের দক্ষতা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। জামালপুর রাইজিং স্টারস রিদম রিভোলোশনের উদ্যোগে আয়োজিত এ কনসার্টের প্রধান আকর্ষণ ছিলেন তাসরিফ খান ও তার জনপ্রিয় ব্যান্ড কুঁড়েঘর। মঞ্চে উঠে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে তিনি দর্শকদের আবেগে ভাসিয়ে দেন। তার গানের সঙ্গে কণ্ঠ মেলান মাঠজুড়ে উপস্থিত হাজারো শ্রোতা। মুহূর্তেই পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায়।

শুধু তাসরিফ খানই নন, কনসার্টে স্থানীয় বিভিন্ন ব্যান্ড ও শিল্পীরাও মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন। তাদের সংগীত পরিবেশনায় দর্শকদের মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে এ সুরের আয়োজন। আয়োজকদের ভাষ্য, এই আয়োজনের লক্ষ্য শুধুমাত্র বিনোদন নয়; বরং তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। একই সঙ্গে জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার একটি প্রয়াসও এটি। কনসার্টে অংশ নেওয়া দর্শকরা জানান, দীর্ঘদিন পর জামালপুরে এত বড় পরিসরে এমন সুশৃঙ্খল ও প্রাণবন্ত আয়োজন তাদের মুগ্ধ করেছে।

বিশেষ করে তাসরিফ খান ও কুঁড়েঘর ব্যান্ডের পরিবেশনা ছিল অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ‘জামালপুর ঈদ ফেস্ট ১.০’ শুধু একটি কনসার্ট নয়, বরং জামালপুরের সাংস্কৃতিক সম্ভাবনার এক উজ্জ্বল প্রকাশ। রাইজিং স্টারস রিদম রিভোলোশন দেখিয়ে দিয়েছে—ইচ্ছা, পরিকল্পনা ও সমন্বয় থাকলে একটি সুন্দর আয়োজনের মাধ্যমে পুরো জেলার মানুষকে এক সুতোয় গাঁথা সম্ভব।  আয়োজক ও দর্শকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com