শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

আস্থা ব্লাড ডোনেশন ক্লাব এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে

জাওয়ান উদ্দিন   |   সোমবার, ০১ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১১৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আস্থা ব্লাড ডোনেশন ক্লাব এর নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে
২১

কক্সবাজার জেলার স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন আস্থা ব্লাড ডোনেশন ক্লাব এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। অদ্য ৩০/০৬/২০২৪ইং সংগঠনের উপদেষ্টা, মোক্তার আহমেদ ও ফোরকান আহমেদ খোকন এবং সংগঠনের প্রতিষ্ঠাতা জানে আলম মিতুলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মো: ইসমাইলকে সভাপতি এবং মনির আলমকে সাধারণ সম্পাদক ও রেজাউল করিমকে অর্থ সম্পাদক করে উক্ত কমিটি অনুমোদন দেন। ঘোষিত কমিটিতে অন্যান্য পদে যারা রয়েছেন তারা হচ্ছে:- সিঃ সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াছিন আরফাত, সহ-অর্থ সম্পাদক রুনা আক্তার, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক নবী হোছন, প্রচার সম্পাদক জাওয়ান উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক রমিজ উদ্দিন, সিনিয়র সদস্য জিয়াবুল হাসান, সদস্য যথাক্রমে, কামাল হোসেন,মিটুন দাশ, তারেক রিয়াদ সংগঠনের প্রতিষ্ঠাতা জানে আলম মিতুল বলেন, কক্সবাজারকে সারা বাংলাদেশের কাছে একটি মানবিক শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই যাত্রা।

ইতিমধ্যে আমরা কক্সবাজার জেলায় বিভিন্ন মানবিক কাজে সুনামের সহিত ভূমিকা রেখেই যাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের এই যাত্রায় যারা অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতা করে আসছেন তাদের মাধ্যমে আমার এই অর্জন। বিশেষ করে আমাদের বিভিন্ন দিকনির্দেশনা এবং আর্থিক সহযোগিতা করে আসছেন, সংগঠনের উপদেষ্টা ফোরকান আহমেদ খোকন, মোক্তার আহমেদ স্যার, আবু তাহের মোঃ মোস্তফা কামাল টিপু। এবং সংগঠনের সদস্যদের মধ্যে, বোরহান উদ্দিন, মোঃ আমিন বিজয়, মোঃ সালাহউদ্দিন গণি ইরফান, মোঃ কামাল হোসেন, এবং জসিম উদ্দিন। আপনাদের বিশেষ সহযোগিতা এবং দিকনির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা রাখবো ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা এবং দিকনির্দেশনা আমাদের দিয়ে যাবেন। পরিশেষে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি এই কমিটি সংগঠনকে সুসংগঠিত এবং প্রসারিত করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com