শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানগণের সংবর্ধনা

সুজন আলী   |   শনিবার, ০৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   ১৮১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানগণের  সংবর্ধনা
৮৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ঠাকুরগাঁও-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানগণকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৬ জুলাই শনিবার সকালে বিএম কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানগণকে ক্রেস্ট প্রদানসহ ফুলেল শুভেচ্ছা জানান বিএম কলেজের শিক্ষকগণ।

এতে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব, ভাইস-চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস-চেয়ারম্যান সারমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন বিএম কলেজের অধ্যক্ষ হসান আলী নবাব, কাউন্সিলর ইসাহাক আলী, জাপা নেতা আবু তাহের, আরফিন আহমেদ প্রমুখ অনুষ্ঠানে শিক্ষকগন, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিবাবকবৃন্দ, সাংবাদিক, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ ও অধ্যয়নরত সকল শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। একই দিনে অত্র কলেজের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমিক নেতা মোহাম্মদ আলী ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com