শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ঈশ্বরগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচী

মাহদী হাসান ইমন:   |   বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈশ্বরগঞ্জে বিএনপি’র অবস্থান কর্মসূচী
১৯

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঈশ্বরগঞ্জ পৌর শহরে ছাগল মহালে উপস্থিত অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে ওই অবস্থান কর্মসূচী পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য একেএম হারুন-অর-রশীদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আহসান পারভেজ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অপরদিকে চরনিখলা রোডস্থ বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে বিএনপি’র সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবির শাহীনের নেতৃত্বে অনুরূপ কর্মসূচী পালন করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com