শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত

শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:   |   শুক্রবার, ০৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত
৫৯

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বিয়াল্লিশ্বর এবং ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বাড়িউড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সিএনজিচালিত অটোরিকশার চালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০), তার পাঁচ বছর বয়সী ছেলে আশরাফুল (৫) এবং সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের ওলি মিয়া (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা কাউসার (৫০) তার স্ত্রী জোসনা বেগম ও দুই সন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে সরাইল উপজেলার বিশ্বরোডের উদ্দেশে রওনা হন। পথে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর এলাকায় পৌঁছালে পেছন থেকে মাছবোঝাই একটি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশার চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব, জোসনা বেগম ও তার ছেলে আশরাফুলকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত কাউসার ও তার চার বছর বয়সী মেয়ে আদিবাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, শুক্রবার সকালে সরাইল থেকে হবিগঞ্জের মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা সরাইল উপজেলার বাড়িউড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী ওলি মিয়া ঘটনাস্থলেই নিহত হন। তিনি সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বড়ইবাড়ি গ্রামের মৃত ইদন মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, বিয়াল্লিশ্বরের দুর্ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগী পালিয়ে যায়। তবে বাড়িউড়ার দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে রয়েছে।নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com