মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি: | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে শেরপুরে সৃষ্ট ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়ে এলাকাবাসী। পাহাড়ি সব নদীর পানি কমতে শুরু করলেও সদর ও নকলা উপজেলায় ধীরগতিতে নামছে পানি।

আর বন্যায় প্রায় ৫০ হাজার হেক্টর আবাদি জমি তলিয়ে যায়। ফলে কৃষকের স্বপ্নও সেই ঢলের পানিতে তলিয়ে গেছে। এমতাবস্থায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধ বিতরন করেছে অন্যান্য সংগঠনের পাশাপাশি আত- তাকওয়া সংগঠনটি।

রবিবার(১৩ অক্টোবর) দুপুরে লতারিয়া আত- তাকওয়া সংগঠনটির উদ্যোগে শেরপুরের সদর উপজেলার ধলা ইউনিয়নের সাগরপাড়া গ্রামের বন্যাকবলিত অর্ধশতাধিক পরিবারদের মাঝে খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ উপকরন বিতরন করা হয় ।এতে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মধ্যে চাউল,ডাউল,আলু,পিয়াজ, তৈলসহ মোম,গ্যাস লাইট ও ঔষধীয় উপকরনসমুহ ছিলো বলে জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আত- তাকওয়া ফাউন্ডেশনের পরিচালক মো:আবদুল্লাহ অনিক,সহকারি পরিচালক মো:মুরাদ মিয়া৷ সদস্যদের মধ্যে রনি,জুয়েল, মনির,মিলন,কালাম,রায়হান,হুসাইন,শাহিন,রমজান।এছাড়াও উপস্থিত ছিলেন, রক্তদানে আমরা শেরপুর এর অন্যতম সদস্য মো:মোরশেদুল হক,মো: নাঈম হুসেন,ইমন,রাকিব,আশরাফুলসহ প্রমুখ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com