আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ৯০ বার পঠিত | পড়ুন মিনিটে
‘আমরা প্রি-পেইড মিটার চাইনা’ এই শ্লোগানকে সামনে রেখে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শহরের ভি-এইড রোড এর কালিবাড়ীপাড়ার নেসকো লিমিটেডের বিদ্যুৎ গ্রাহকগণ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মো. আনিছুর রহমান নাদিম, রবিউল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান মাসুম, শহিদুল ইসলাম রাখু, লিটন আক্তার, মো. শাহাফুল ইসলাম, মো. আব্দুর সাত্তার, সাহাবুদ্দিন সাবু, আবুল বাশার রানাসহ এলাকাবাসী।
মানববন্ধনে বক্তৃতাগণ, বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com