মাকসুদ আল নাজির টাংগাইল প্রতিনিধি: | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | ১৮৭ বার পঠিত | পড়ুন মিনিটে
তাবলীগ বিশ্বের অন্যতম প্রভাবশালী ধর্মীয় আন্দোলন। যার মূল লক্ষ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা।কিন্তু এই ধর্মীয় আন্দোলনেও পড়েছে বিভেদের কালো ছায়া।ইজতেমায় সাদপন্থীরা আক্রমণ করে সাধারণ মুসল্লীদের। এই আক্রমণে অনেকে আহত ও নিহত হন।এই রকমের ঘটনা সাধারণ মুসল্লীদের ভেতরে ক্ষোভের জন্ম দেয়।সারা দেশের মতো টাংগাইলেও চলে এর তীব্র প্রতিবাদ।
টাঙ্গাইলে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে ওলামা মাশায়েকদের বিক্ষোভ মিছিল শুরু হয় টাংগাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে।মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করেন মুসল্লীরা।এসময় ঘটে কিছু বিপত্তি।
সংবাদ গ্রহণের সময় এক সাংবাদিকদের উপর আক্রমণ করে কিছু ব্যাক্তি। এতে পরিস্থিতি ঘোলাটে হয়।এছাড়াও স্মারকলিপি দেওয়ার সময় অসাদাচরণের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন উপস্থিত মুসল্লীরা।বিকেলের দিকে পরিস্থিতি শান্ত হয়।এসময় আক্রমণের সাথে জড়িতদের শান্তি এবং সাদপন্থীদের নিষিদ্ধের দাবি রাখেন আলেম ওলামারা।
পুলিশ জড়িতদের শাস্তি দেওয়ার অংগিকার করেন। আসরের নামাজের আগ দিয়ে সাদপন্থীদের আক্রমণে নিহতদের জন্য দোয়া করার মধ্যে দিয়ে শেষ হয় এই কর্মসূচি।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com