ইবি প্রতিনিধি: | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ | প্রিন্ট | ১৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে শ্রমিক স্বাস্থ্য ক্যাম্পেইন ও তরমুজ উৎসব উদযাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ মে) দুপুর ১টায় ক্যাম্পাসের ডায়ানা চত্বরে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মণ্ডলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলীমুজ্জামান (টুটুল), ইবি শাখার প্রধান সমন্বয়ক এস এম সুইট, অন্যান্য সহ-সমন্বয়ক এবং প্রায় শতাধিক শ্রমিক।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট বলেন, “জুলাই অভ্যুত্থানে এক শতাধিক শ্রমিক শহীদ হয়েছে। শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে এই দেশের জন্য। আন্দোলনকারীরা যখন রাস্তায় গুলির মুখে পড়েছিল এবং শহীদ হয়েছিল, তখন অনেক শ্রমিক তাদের হাসপাতালে নিয়ে গেছে। এই দেশ সবার। শ্রমিক ও মালিকের মধ্যে ঐক্যের সম্পর্ক থাকা উচিত। শ্রমিক আট ঘণ্টার বেশি কেন কাজ করবে? এই বৈষম্যের নিরসন চাই।
যারা বৈষম্য সৃষ্টি করতে চায়, তাদের প্রতিহত করতে হবে।
জুলাই বিপ্লব এককভাবে সম্পন্ন হয়নি। পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ছিল।”
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “এখানে কোনো ফর্মালিটিজ নাই বিধায় সাধারণ ভাবে এখানে চলে এসেছি। শ্রমিকদের জন্য ক্যাম্পাস এতো সুন্দর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষা রক্ত দিয়েছে পাশাপাশি শ্রমিকদের রক্তে পৃথিবী গঠিত। এই শ্রমিকের ঘামের মধ্যে মিশে আছে আমাদের উন্নয়ন, বাংলাদেশের সাফল্য। বাংলাদেশে ১৪৩ শ্রম খাত আছে কিন্তু ৪২ টাতে ন্যূনতম মজুরী লেখা আছে কিন্তু বাকীগুলো নাই। ফলে মজুরী বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। শ্রমিকদের জন্য বাংলাদেশে আইনে বিশেষ কোনো অধিকার নাই। যাদের কারণেই আমরা লাভবান হই অথচ তাদেরই কম মজুরী দিতে চেষ্টা করি।
যে শ্রমিকই হোক না কেন অধিকার আদায়ের ক্ষেত্রে নিজেদের মধ্যে যেন কোনো বৈষম্য না হয়। শ্রমিককে কোনো ক্লাসে বিভক্ত না করে মানুষ হিসেবে গণ্য করতে হবে। ”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com