শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নেত্রকোণা মটরযান কর্মচারীদের নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা

আসাদুজ্জামান তালুকদার :   |   শুক্রবার, ১৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেত্রকোণা মটরযান কর্মচারীদের নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা
১৪

নেত্রকোণা মটরযান কর্মচারীদের নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা

আগামী শুক্রবার (২০ জুন) নেত্রকোণা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের (রেজি: নং ২৫৭৪) ত্রিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

নির্বাচনকেঘীরে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। নির্বাচিত হলে মোটরযান কর্মচারীদের অধিকার আদায়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

এ নির্বাচনের কমিশনার শফিকুল ইসলাম হাওলাদার দোলন বলেন, নির্বাচনে মোট ভোটার ১১,২৮৮ জন। এতে ১০ টি পদে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে ২জন আব্দুল জলিল ও সিদ্দিকুর রহমান, কার্যকরী সভাপতি পদে ২ জন শেখ সেলিম ও শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক পদে ২ জন সাইফুল ইসলাম ও সুলতু মিয়াসহ, সহ.সভাপতি পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ৩জন, সহ. সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২জন, কোষাধ্যক্ষ পদে ৩জন, প্রচার সম্পাদক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে সামনে রেখে আমরা সবধরনের প্রস্তুতি ইতিমধ্যেই নিয়েছি।

 

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com