শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নবীনগরে ৩০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শফিকুল ইসলাম বাদল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-   |   বুধবার, ২৩ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবীনগরে ৩০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
৪০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাব RAB ব্যাটেলিয়ান-৯ এর বিশেষ অভিযানে আজ ( ২২/৭/২৫) আনুমানিক রাত ১২টা ৪০ মিনিটের দিকে আলিয়াবাদ গোলচত্বর থেকে ৩০ কেজি গাঁজা ও একটি পিক-আপসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করা হয়। লে. কমান্ডার নাইমুল হক এর নেতৃত্বে Rab – ৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আলীয়াবাদ গোল চত্বরে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা হলেন- আক্কাস, পিতা – আব্দুল মওলা, গ্রাম- মৈন্দ, মজলিশপুর, ব্রাহ্মণবাড়িয়া সদর এবং একই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে রকিবুল্লাহ। অধিনায়ক লে. কমান্ডার নাইমুল হক কর্তৃক জানানো হয়- তাদেরকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য নবীনগর থানায় সোপর্দ করা হয় ৷ মাদকের বিরুদ্ধে এ রকম অভিযান অব্যাহত থাকবে ৷ নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান- তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিরোধ আইনে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে৷

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com